বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ১৮ মে, ২০২৬

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবঘোষিত কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৮ মে) সকাল থেকে ক্ষুব্ধ শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

শ্রমিকদের সূত্রে জানা গেছে, রোববার কেন্দ্র থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে শ্রমিকদের একটি অংশ এই কমিটি প্রত্যাখ্যান করে।

এর প্রতিবাদে সোমবার সকাল থেকে তারা সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “এই কমিটির অধীনে আমরা বাস চালাতে চাই না। এজন্য সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।”

অন্যদিকে নবঘোষিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম বলেন, “স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয় ফেডারেশন এই কমিটি ঘোষণা করেছে। কমিটিতে কিছু শ্রমিক বাদ পড়েছে। তারাই মূলত বাস চলাচল বন্ধ করে দিয়েছে। তবে দ্রুত বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।”

বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন রুটের যাত্রীরা বিকল্প যানবাহনের খোঁজে ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগ বেশি দেখা গেছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর