সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ে চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কিশোর শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলামিন ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করত। সোমবার সকালে কাজের সময় চলন্ত ট্রাক্টরে ওঠার চেষ্টা করলে হঠাৎ তার পা পিছলে যায়। এতে সে ট্রাক্টরের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলামিনকে মৃত ঘোষণা করেন।

কিশোর শ্রমিক আলামিনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল এবং পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান দুর্ঘটনায় আলামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর