বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নাটোরের সিংড়ায় ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল বিতরণ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০০ পরিবারে ২০০ ছাগল বিতরণ / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

নাটোরের সিংড়ায় ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২০০টি ছাগল বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ২০০টি ছাগল ও উপকরণ বিতরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, ভেটেরিনারি সার্জন ডাঃ মো. ইউনুস আলী, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা হাবিবা আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদ, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর