সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ঝালকাঠিতে জেএমবির বোমা হামলায় নিহত দুই বিচারককে স্মরণে চাঁদপুরে সভা ও দোয়া

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর বর্বরোচিত বোমা হামলায় নিহত সিনিয়র সহকারী জজ শহীদ জগন্নাথ পাঁড়ে ও শহীদ সোহেল আহমদের ২১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিচার বিভাগ, চাঁদপুরের উদ্যোগে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।

স্মরণসভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ শরাফ উদ্দিন আহমেদ, দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামাল হোসেনসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারকরা।

সভায় শহীদ দুই বিচারকের কর্মজীবন, আত্মত্যাগ এবং বিচার বিভাগের প্রতি তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর