খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোন দায়িত্বপূর্ণ এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থসামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সিন্দুকছড়ি জোনের উদ্যোগে পাহাড়ের সম্প্রীতি বজায় রাখা ও সমাজকল্যাণের অংশ হিসেবে রামসু বাজারে গত ২৮ সেপ্টেম্বরের সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে গৃহনির্মাণ সামগ্রী, সুচিকিৎসা সহায়তা এবং নগদ অর্থ প্রদান করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
একই সঙ্গে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে নগদ আর্থিক সহায়তা এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এ ছাড়া পাহাড়ি তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে দুটি ক্রীড়া সংগঠনকে খেলোয়াড়দের জার্সি, ফুটবল, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। সেনাবাহিনী জানায়, পাহাড়ের সার্বিক উন্নয়ন ও শান্তি বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি, পিএসসি, জি বলেন, পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়ের মানুষকে দল-মত নির্বিশেষে শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে হবে। তিনি উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
এই বাংলা/এমএস
টপিক