শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

বড়াইগ্রামে ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি শুকনা গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকপুর এলাকার মৃত আমজাদ মন্ডলের ছেলে মো. লালচান মন্ডল (৩৫) এবং ছাতিয়ানগাছা এলাকার মো. আফাজ মন্ডলের ছেলে মো. মনিরুল ইসলাম (৩২)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-২ (নাটোর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল মানিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় লালচান মন্ডলের বসতঘরের গোয়ালঘরের মাচা থেকে বস্তায় মোড়ানো ছয়টি পোটলায় রাখা মোট ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত রাখার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর