বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন সিংড়ার সবুজ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

এনসিপির সহযোগী ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) হিসেবে দায়িত্ব পেয়েছেন নাটোরের সিংড়া উপজেলার সন্তান রাকিবুল ইসলাম সবুজ।

গত ২৮ সেপ্টেম্বর জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীর স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটিতে তাকে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

রাকিবুল ইসলাম সবুজের বাড়ি নাটোরের সিংড়া পৌরসভার শৈলমারী গ্রামে।

নতুন এ দায়িত্ব পেয়ে রাকিবুল ইসলাম সবুজ বলেন, “আমার ওপর যে আস্থা রেখে কেন্দ্রীয় সংসদ দায়িত্ব প্রদান করেছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় এবং রাজশাহী বিভাগে জাতীয় ছাত্রশক্তির সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী করতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। সকলের সহযোগিতা ও দোয়া চাই।”

জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে রাজশাহী বিভাগে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিবুল ইসলাম সবুজের নাম রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর