বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

‘মাত্র ১০ হাজার টাকা খুলবে ব্যবসার দ্বার’ প্রতিপাদ্যে ঝালকাঠিতে ব্যবসায়ী সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) ঝালকাঠি জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (IBWF) কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন IBWF ঝালকাঠি জেলার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট হাফিজুর রহমান, IBWF কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ইঞ্জি. কাজী আবিদ হাসান সিদ্দিকী, কেন্দ্রীয় ট্রেজারার মো. হুমায়ুন কবির পাটোয়ারী এবং ঢাকা মহানগরী উত্তর শাখার সহ-সভাপতি শেখ নেয়ামুল করিম।

IBWF ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ নাসির মৃধার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বরিশাল অঞ্চল সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন ও ঝালকাঠির ব্যবসায়ী মো. রুবেল খান।

সমাবেশে ব্যবসা সম্প্রসারণ, উদ্যোক্তা তৈরি এবং ব্যবসায়ীদের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর