শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

মুক্তিযোদ্ধারাই হলো এদেশের শ্রেষ্ঠ সন্তান: বিএনপি নেতা দুলু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাথে মতবিনিময়ে অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, মুক্তিযোদ্ধারা এ দেশের গর্ব এবং জাতির শ্রেষ্ঠ সন্তান। বাংলা ভাষা ও বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকার সঙ্গে মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার বেলা ১১টার দিকে আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং ইতিহাস বিকৃত করে রাজাকারকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাকে রাজাকার বানানোর চেষ্টা করেছে— তাদের বিচার নিশ্চিত করতে হবে। কারণ এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ত্যাগের তুলনা নেই।

সভায় জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ নাটোর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান তালুকদার, সদস্য সচিব শেখ মো. ফরিদ এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর