শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

বরিশাল–৫ আসনে ভোটের সমীকরণ বদলাচ্ছে: বিএনপি ঘাঁটিতে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
বরিশাল–৫আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা / ছবি - এই বাংলা

বরিশাল ব্যুরো :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল–৫ (বরিশাল সদরসহ ১০টি ইউনিয়ন) আসনে রাজনৈতিক উত্তাপ চরমে।

দীর্ঘদিন বিএনপির শক্ত ঘাঁটি হলেও এবার ভোটের মাঠে দেখা যাচ্ছে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা। অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি ধর্মভিত্তিক দল, বাম ও বিকল্প ধারার প্রার্থীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিএনপির দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি নাগরিক সেবা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, জামায়াতে ইসলামের অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বামপন্থী প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী, এনসিপির নুরুল হুদা মিলু চৌধুরী ও গণসংহতি আন্দোলনের দেওয়ান আবদুর রশিদ নীলু নির্বাচনে নিজেদের মূল উদ্দেশ্য তুলে ধরেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের অনুপস্থিতি ও বিকল্প ধারার সক্রিয়তা মিলিয়ে এই আসনের ফলাফল অনিশ্চিত।

বরিশাল–৫ তাই এবারের নির্বাচনে শুধু একটি আসনের লড়াই নয়, বরং ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক 

 

এই সম্পর্কিত আরো খবর