বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক কর্মীর বিএনপিতে যোগদান

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার হাতে ধানের শীষ ও ফুল তুলে দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় সহ–কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া-এর হাতে ধানের শীষ ও ফুল তুলে দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, পানছড়িতে দীর্ঘ ১৭ বছরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, জনগণ তাকে বেছে নিলে এলাকায় আরও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে নতুন যোগদানকারীদের সম্মান দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি বা এর অঙ্গসংগঠনের কেউ অহংকার বা খারাপ আচরণ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টু, মো. মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. সাহেদ হোসেন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতারা সবাইকে দলীয় সংগঠন শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-এর রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর