শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

নৈতিক ও মেধাবী প্রজন্মই গড়বে নতুন বাংলাদেশ: মো. শাহাজান

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
মীরসরাইয়ে ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশে শাহাজান / ছবি - এই বাংলা

মীরসরাই প্রতিনিধি :

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহাজান বলেছেন, ইসলামী ছাত্রশিবির নৈতিকতা ও মেধার সমন্বয়ে যোগ্য প্রজন্ম গড়ে তোলার একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা ও আদর্শিক সংগঠন। ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক নতুন দেশ গঠনে আগামী দিনে মেধাবী তরুণদেরই নেতৃত্ব দিতে হবে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় মিঠাছড়া কনভেনশন সেন্টারে আয়োজিত উপজেলা ছাত্রশিবিরের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মো. শাহাজান আরও বলেন, বাংলাদেশ আমাদের গর্বের দেশ। এই দেশকে নতুনভাবে বিনির্মাণ করতে হলে মেধাবীদের এগিয়ে আসতে হবে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তরুণদের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, তা পরিবর্তনের স্রোত সৃষ্টি করেছে। সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে তরুণ প্রজন্মই আগামী দিনে কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলাম, চট্টগ্রাম জেলা উত্তর শাখার সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হানসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর