শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

নীলফামারীতে দুই আসনে তিন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
নীলফামারী-১,২ আসনে প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী জেলার দুইটি সংসদীয় আসনে তিনজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকালে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা প্রার্থীদের দাখিল করা কাগজপত্র পর্যালোচনা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

যাচাই শেষে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের মনোনয়নপত্রে বিভিন্ন অসঙ্গতি পাওয়া যাওয়ায় তা বাতিল করা হয়।

এদিকে নীলফামারী-২ (সদর) আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। তবে প্রয়োজনীয় শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় স্বতন্ত্র প্রার্থী আবুল হাসনাত মো. সাইফুল্লাহ রুবেল এবং মিনহাজুল ইসলাম মিনহাজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল বা অভিযোগ দাখিল করার সুযোগ পাবেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর