শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

ঝালকাঠি-১ আসনে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের মনোনয়ন বৈধ ঘোষণা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঝালকাঠি-১(রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন লেবার পার্টির ইরান / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠি-১ সংসদীয় আসনে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ও আনারস প্রতীকের প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান ইরানের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে রায় প্রদান করেন। শুনানিকালে ডা. মোস্তাফিজুর রহমান ইরানের পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, “আমি ন্যায়বিচার পেয়েছি। ঝালকাঠি-১ আসনের রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা এবং আনারস প্রতীকে ভোট চাই।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে রাজাপুর ও কাঁঠালিয়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। কোনো অন্যায় কাজে আমি সহযোগিতা করবো না। ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবো।”

উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশনে ৩৮১ থেকে ৪৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর