পিরোজপুরে শীতার্তদের পাশে জেলা প্রশাসন, কম্বল বিতরণ

0
668
পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে চরখালী ও পুরাতন বাসস্ট্যান্ডে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে তীব্র শীত ও হিমেল বাতাসে বিপাকে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে জেলার গুরুত্বপূর্ণ চরখালী ফেরিঘাট ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বিকেলে জেলা প্রশাসকের দিকনির্দেশনায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা চরখালী ফেরিঘাট এলাকায় গিয়ে সেখানে অবস্থানরত ভাসমান মানুষ, ঘাটের শ্রমিক ও নদীপাড়ের দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। পরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের মাঝেও কম্বল বিতরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন, তীব্র শীতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসন সর্বদা সক্রিয় রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শীতার্তদের সামান্য স্বস্তি দেওয়া সম্ভব হলে সেটিই প্রশাসনের সার্থকতা। একই সঙ্গে সমাজের সামর্থ্যবানদেরও শীতকালে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।

হঠাৎ শীতবস্ত্র পেয়ে অনেক উপকারভোগী আবেগাপ্লুত হয়ে পড়েন। চরখালী এলাকার এক বয়স্ক শ্রমিক জানান, নদীপাড়ে ঠান্ডা বাতাসে রাত কাটানো ছিল অত্যন্ত কষ্টকর। কম্বল পাওয়ায় অন্তত রাতে একটু স্বস্তিতে ঘুমাতে পারবেন বলে তিনি জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে। প্রকৃত দুস্থ কেউ যেন শীতবস্ত্র থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here