নেত্রকোণায় জলমহাল সংস্কার প্রকল্প বাস্তবায়নে স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত

0
577
নেত্রকোণায় ভূমি অফিস সংলগ্ন পুকুর ও জলমহাল সংস্কার প্রকল্পের সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (১৪ জানুয়ারি) ময়মনসিংহ বিভাগের উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কাচারি পুকুর, খননযোগ্য ও ইজারাযোগ্য সরকারি জলমহাল সংস্কার ও খনন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে এক স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নাগরী।

তিনি বলেন, অনেক সময় প্রকল্প বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য না রেখে দপ্তরে বসেই পরিকল্পনা করা হয়—এমন অভিযোগ রয়েছে। এ কারণেই সরেজমিনে এসে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে বাস্তবভিত্তিক প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ভূমি সংস্কার বোর্ডের সাবেক সদস্য ও অতিরিক্ত সচিব (পিআরএল) রেজাউল কবীরসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান-এর সভাপতিত্বে আয়োজিত এ সভায় ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী ও পরিবেশকর্মীরা অংশ নেন।

সভায় জানানো হয়, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নেত্রকোণা জেলার বিভিন্ন ভূমি অফিস সংলগ্ন পুকুর ও সরকারি জলমহাল সংস্কার ও খনন করা হবে। এতে জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here