কাঠালিয়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন: ওসি আবু নাছের

0
568
ঝালকাঠির কাঠালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান / ছবি - সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান বলেছেন, কাঠালিয়া থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।

অতীতের যে কোন সময়ের তুলনায় কাঠালিয়া থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে নিরপেক্ষ দায়িত্ব পালন করবে পুলিশ।

পাশাপাশি চুরি ডাকাতি ছিনতাই মাদক সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে ও ব্যাপক তৎপর রয়েছে থানা পুলিশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সম্প্রতি সাংবাদিক মো. আমিনুল ইসলামের সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

পুলিশ বিশেষ কোন ব্যাক্তি কিংবা গোষ্ঠির চাপে আছে কি না? এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, পুলিশের মনোবল অনেকটা ফিরিয়ে এসেছে। তারা প্রতিটি কাজ সফল ভাবে বাস্তবায়ন করছে। অপরাধীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এবং তারই দিক নির্দেশনায় কাজ করা হচ্ছে। সকলের সহযোগিতার ধারা অব্যাহত থাকলে কাঠালিয়া থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here