ঝালকাঠি প্রতিনিধি :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাসুদ আকতার খান ও মোসা. নূরজাহান খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৫টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কনফারেন্স রুমে এই সংবর্ধনা আয়োজন করা হয়।
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি শাহিনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান।
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন ঐক্য পরিষদের আয়োজনে অনুষ্ঠানে অতিরিক্ত মহাপরিচালকসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন নিউটন, সাংগঠনিক সম্পাদক শিরিন সুলতানা, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি কামরুল হুদা, দপ্তর সম্পাদক বাবুল আলী মৃধা এবং কামরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী দুই অতিরিক্ত সচিবের দীর্ঘ কর্মজীবন, প্রশাসনিক দক্ষতা ও প্রাথমিক শিক্ষা উন্নয়নে তাঁদের অবদানের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। বক্তারা তাঁদের অবসরোত্তর জীবন সুস্থ, সুন্দর ও কল্যাণময় হোক—এমন আশাবাদ ব্যক্ত করেন।
বিদায়ী অতিরিক্ত সচিবরা তাঁদের বক্তব্যে সহকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং কর্মজীবনের অভিজ্ঞতা ভবিষ্যতেও দেশের কল্যাণে কাজে লাগানোর পরামর্শ দেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদায়ী দুই কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাঁদের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এই বাংলা/এমএস
টপিক

