সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নলডাঙ্গায় টিটিসির প্রশিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

 

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর এক প্রশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এনে তার বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন প্রশিক্ষণার্থীরা।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সিনিয়র প্রশিক্ষক (ড্রাইভিং) আব্দুল মালেক রব্বানীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও অভিযোগ ছড়িয়ে পড়েছে, যা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছে বলে তারা মনে করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শিক্ষার্থীরা দাবি করেন, অভিযোগের বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট প্রশিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দোষী প্রমাণিত হলে অপসারণের দাবি জানান।

তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও ভাবমূর্তি রক্ষায় কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তবে এ বিষয়ে অভিযুক্ত প্রশিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর