বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়ির কৈবল্য পীঠে রাম ঠাকুরের ১৬৬তম আবির্ভাব উৎসব উদযাপন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
খাগড়াছড়িতে কৈবল্য পীঠ মন্দিরে চলছে রাম ঠাকুরের ১৬৬ তম শুভ আবির্ভাব উৎসব / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :


খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা, ভক্তি ও উৎসাহের মধ্য দিয়ে কৈবল্য পীঠ মন্দিরে শ্রী শ্রী রাম ঠাকুরের ১৬৬তম শুভ আবির্ভাব উৎসব পালিত হচ্ছে। দিনব্যাপী ধর্মীয় আয়োজন ও আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

উৎসবের কর্মসূচির মধ্যে রয়েছে ১২ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বেদবাণী পাঠ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মসভা, ভক্তিগীতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসব আয়োজন ভক্তদের মধ্যে গভীর আধ্যাত্মিক আবহ সৃষ্টি করে।

রাম ঠাকুরের ১৬৬তম শুভ আবির্ভাব স্মরণে কৈবল্য পীঠ মন্দিরে বিশেষ পূজা, অর্ঘ্য নিবেদন ও প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাম ঠাকুরের মানবপ্রেম, সত্য ও শান্তির আদর্শ তুলে ধরা হয়, যা উপস্থিত ভক্তদের অনুপ্রাণিত করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে খাগড়াছড়ি কৈবল্য পীঠ মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় পরিণত হয় মন্দির প্রাঙ্গণ। উৎসবের মূল বার্তা ছিল সত্য, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা।

স্থানীয় ভক্তরা পরম দয়ালু ঠাকুর রামচন্দ্রদেবের পবিত্র আবির্ভাব তিথিতে বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন। এ উৎসব স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভক্তির পরিবেশ আরও সুদৃঢ় করেছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর