ঝালকাঠি-১ আসনে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী জনসভা, মানবতার পক্ষে রাজনীতির অঙ্গীকার

বাংলাদেশ জামায়েত ইসলামী সারা বাংলাদেশে তাদের কোন এমপি ক্যান্ডিডেট সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজদের কে নিয়ে ঘুরে না, বড়ই ১২ই ফেব্রুয়ারির আগ নয় ১২ই ফেব্রুয়ারি পরেও সারা বাংলাদেশে জামায়েত ইসলামের নেতা কর্মিরা সকল মানুষের মানবতার কল্যানে কাজ করবে: ড. ফয়জুল হক

0
189
ঝালকাঠি-১ আসনে জামায়াত প্রার্থী ড. ফয়জুল হকের নির্বাচনী জনসভা / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) সংসদীয় আসনের প্রার্থী ড. ফয়জুল হক আমুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন।

জনসভায় ড. ফয়জুল হক বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সংসদ সদস্য প্রার্থী কখনো সন্ত্রাস, নৈরাজ্য বা চাঁদাবাজদের সঙ্গে চলাফেরা করে না। নির্বাচনের আগে বা পরে—যে কোনো সময়েই জামায়াতের নেতাকর্মীরা মানুষের কল্যাণে ও মানবতার সেবায় কাজ করে যাবে।

তিনি আরও বলেন, প্রতিপক্ষরা ভয় ও হতাশায় দিশেহারা হয়ে পড়েছে। তারা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে এবং ষড়যন্ত্র করে আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, বিশেষ করে নারীদের ভূমিকা সীমিত করতে চক্রান্ত চলছে। কিন্তু এসব অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না—আজকের এই জনসভাই তার প্রমাণ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামের আমির মাস্টার মজিবুর রহমানের সভাপতিত্বে আমুয়া বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন ঝালকাঠি জেলা শিবিরের সভাপতি মো. এনামুল হক, কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান কামরুলসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে আমুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়, যেখানে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here