নাসিরনগরে গোকর্ণ ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা

0
167
নাসিরনগর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (৩১ জানুয়ারি) চৈয়ারকুড়ি বাজারে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় স্থানীয় নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন গোকর্ণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া, সভাপতিত্ব করেন সভাপতি এম. এ. খালেক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া–১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. এ. হান্নান। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেন, “প্রত্যেকেই আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান দিয়েছেন তারেক রহমান। এই আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হলে ধানের শীষের বিকল্প নেই। আমরা সবার কাছে ধানের শীষের ভোট চাই এবং দেশ গড়ার সুযোগ চাই।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব ও দৈনিক আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সারোয়ার খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সদস্য নাহিদা আক্তার পাপন, কুন্ডা ইউনিয়ন চেয়ারম্যান নাছির উদ্দিন ভূইয়া, সাবেক চেয়ারম্যান উমরাও খান, গোকর্ণ ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ শাহীন, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার এবং অন্যান্য দলীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভা রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহমুখর পরিবেশে সম্পন্ন হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here