ঝিনাইগাতীতে নির্বাচনী সংঘর্ষে জামায়াতে ইসলামী নেতার মৃত্যু: ৭৩৪ জনকে আসামি করে হত্যা মামলা

0
167
বিনাইগাতীতে ইশতেহার অনুষ্ঠানে সংঘর্ষ, নিহত ১, আহত অর্ধশতাধিক / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

 

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জামায়াতে ইসলামী নেতা মাওলানা রেজাউল করিমের (৪০) হত্যার ঘটনায় ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করা হয়েছে। এভাবে মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে ৭৩৪ জনে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহমুদুল হক রুবেলকে।

মামলাটি শুক্রবার রাতে নিহত রেজাউল করিমের স্ত্রী মার্জিয়া দায়ের করেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা মোঃ হাফিজুর রহমান জানান, ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে সংঘর্ষের সময় শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা রেজাউল করিম গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাওলানা হাফিজুর রহমান দাবি করেন, ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ওই দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here