নাসিরনগরে লায়ন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা

0
164
নাসির নগরে লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির উদ্যোগে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :


“দৃষ্টি সবার অধিকার, বয়স হলে ছানি হয়, অপারেশনে ভাল হয়” স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলায় লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৩১ জানুয়ারি বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল-বেনীপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন মোঃ শাহ নেওয়াজ চৌধুরী (শাবাল) এবং পরিচালনায় মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী।

লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং মোঃ সালমান আহম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা লায়ন্স আই এন্ড জেনারেল হাসপাতালের জেলা গভর্নর একেএম সারোয়ার জাহান জামিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা ডাউন-টাউন ভাইস প্রেসিডেন্ট নিলুফার ইয়াসমিন (নিলয়), লায়ন্স ক্লাব অব ঢাকা মেজিস্টক উত্তরা প্রেসিডেন্ট লায়ন্স ইমান আল মাহমুদ। এছাড়া ডাঃ মেহেদী হাসান, ডাঃ জাহিদুল ইসলাম, ডাঃ আবুল হোসেন, ডাঃ মোহসীন ভূঁইয়া বক্তব্য রাখেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উক্ত পাঁচজন অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে এক হাজার চক্ষুরোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন, যার মধ্যে ১০০ জন ছানি পড়া রোগীকে বিশেষ চিকিৎসা প্রদান করা হয়। এছাড়া দুই শতাধিক রোগী বিভিন্ন ধরনের বিনামূল্যে চক্ষু সেবা গ্রহণ করেন। স্থানীয় চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা—সাইফুল আলম চৌধুরী, মঈন চৌধুরী, মোঃ সবুজ মিয়া, নাজমুল হুদা, চন্দন দাস—সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সভায় লায়ন্স ক্লাব অব ঢাকা লঙ্গন ভ্যালির সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, “আপনাদের প্রয়োজনেই আমরা এখানে এসেছি। লায়ন্স ক্লাব ১০৭ বছর ধরে মানব সেবার কাজে নিয়োজিত। আমাদের একমাত্র লক্ষ্য মানব কল্যাণ। আমরা এই প্রচেষ্টা উপজেলাব্যাপী অব্যাহত রাখব।”

সাধারণ সম্পাদক মোঃ শাহ নেওয়াজ চৌধুরী বলেন, “আত্মমানবতা সেবায় নিজেকে নিয়োজিত করে গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।”

উক্ত দিনব্যাপী কর্মশালায় স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন। স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতেও এমন মানবিক আয়োজন অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here