যশোর প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে যশোর-৩ (সদর) আসনের ভোটারদের জন্য ভোটার তথ্য সহজলভ্য করতে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়েছে। বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে শনিবার দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোটাররা এখন থেকে www.vote4anindaislamamit.com ওয়েবসাইট এবং ‘Smart Voter Info BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই ভোটকেন্দ্র, ভোটার নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। ওয়েবসাইট বা অ্যাপে নিজের জন্ম তারিখ ও ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ড নম্বর লিখে সার্চ দিলেই পাওয়া যাবে ভোটার স্লিপ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংবাদ সম্মেলনে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “প্রযুক্তির এই যুগে ভোটারদের হয়রানি কমাতে এবং দ্রুত তথ্য নিশ্চিত করতে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর ফলে ভোটাররা কোনো ঝামেলা ছাড়াই তাদের ভোটকেন্দ্রের অবস্থান নিশ্চিত করতে পারবেন।”
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া উপস্থিত ছিলেন প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের সহোদর ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরাও অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক

