ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

0
164
ঘিওর ডিএন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

 

 

মানিকগঞ্জের ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬), ১৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ সকাল ১০টা থেকে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এনডিসি বেগম বদরুন নাহার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী মোঃ মোহসিন মাফিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান শিকদারের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেন, তেরশ্রী ডিগ্রি কলেজের সভাপতি খন্দকার ফারহানা ইয়াসমিন আতিকা এবং ঘিওর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুমা আল-মামুনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে প্রয়াত শিক্ষাবিদ আব্দুল মজিদ মাস্টারের স্মরণে আয়োজিত বিশেষ পর্বে তাঁর দুই পুত্র মোঃ মোহসিন মাফিন ও জাকির ইকবাল জাকির বিদ্যালয়ের ২৭ জন মেধাবী শিক্ষার্থীর হাতে দেড় হাজার টাকা করে সৌজন্য বৃত্তির অর্থ তুলে দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি বেগম বদরুন নাহার এনডিসি বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন। আনন্দঘন পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here