খাগড়াছড়িতে যুব রেড ক্রিসেন্টের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসবের উদ্বোধন

0
142
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খাগড়াছড়িতে দিনব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসব / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের আয়োজনে দিনব্যাপী বর্ণাঢ্য পিঠা উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। পাশাপাশি তরুণ প্রজন্মকে বাংলার শিকড়ের সঙ্গে সম্পৃক্ত রাখতে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর।

এ পিঠা উৎসবে খাগড়াছড়ি জেলার মোট ১২টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। বিভিন্ন স্টলে বাহারি ও ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ও পরিবেশন দর্শনার্থীদের আকর্ষণ করে। পিঠার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতি, পারিবারিক সম্পর্ক ও উৎসবের আনন্দ নতুনভাবে ফুটে ওঠে। আয়োজনে অংশ নেওয়া সংগঠনগুলোর স্বেচ্ছাসেবীরা শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে পুরো কার্যক্রম পরিচালনা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপী আয়োজনের পাশাপাশি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। সংগীত, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

এছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে সবাইকে সন্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে উৎসবের আনন্দ উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান দুলাল হোসেন এবং সোসাইটির সেক্রেটারি মোঃ আব্দুল মজিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here