তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছাত্রদলের উদ্যোগে একটি নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে এ কর্মসূচি পালন করা হয়।
জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে তাড়াশ উপজেলা পাবলিক লাইব্রেরি চত্বরে এসে সমবেত হন। পরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ ফকির ও সদস্য সচিব খন্দকার শাহাদত হোসেনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পাবলিক লাইব্রেরি চত্বরে গিয়ে শেষ হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম ছানোয়ার হোসেন সাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা, সদস্য সচিব মির্জা হাসান আলীসহ উপজেলা যুবদল, উপজেলা ও জেলা ছাত্রদল, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল, পৌর ছাত্রদল, কলেজ শাখা ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ছাত্রদলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
এই বাংলা/এমএস
টপিক

