নীলফামারীতে ধানের শীষের পক্ষে প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0
124
নীলফামারীতে খেলাধুলার মাধ্যমে ধানের শীষের নির্বাচনী প্রচারণা / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারীতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রীতি ক্রিকেট ও ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের উদ্যোগে শুক্রবার (৩০ জানুয়ারি) জেলা শহরের বড় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে প্রচারণা চালানো হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুমা বেগম খালেদা জিয়ার সাবেক একান্ত সচিব ও নৌবাহিনীর সাবেক কর্মকর্তা অফিসার সাইফুল ইসলাম চৌধুরী ডিউক। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য এম.এ. হাফিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম এবং জেলা জিয়া পরিষদের সদস্য সচিব শহীদ জাহাঙ্গীর আলম স্বপন। জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহ্বায়ক এ.আর.এম রোকনুজ্জামান প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আয়োজিত ক্রিকেট ম্যাচে মাসুদ পারভেজ ফোটন একাদশকে পরাজিত করে মোস্তফা সারোয়ার পল্লব একাদশ বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে একই মাঠে জিয়া স্মৃতি সংসদ একাদশ ও কিশোরগঞ্জ একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

জেলা ক্রীড়াদলের সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব বলেন, নির্বাচনী প্রচারণা শুধু সভা-সমাবেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। খেলাধুলা মানুষের সঙ্গে সহজ ও স্বাভাবিকভাবে সংযোগ তৈরির একটি কার্যকর মাধ্যম। মাঠে সাধারণ মানুষ, তরুণ সমাজ ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ধানের শীষের প্রার্থী প্রকৌশলী তুহিনের নির্বাচনী বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here