নাসিরনগরের গোয়ালনগরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা

নিরাপদ শান্তিময় ও আলোকিত নাসির নগর গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

0
153
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিশাল নির্বাচনী জনসভা / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে গোয়ালনগর ইউনিয়নের বান্নির মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই জনসভায় বিপুলসংখ্যক নারী-পুরুষ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

গোয়ালনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইউনুস মিয়ার সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও ভাটি অঞ্চলের বর্ষীয়ান রাজনীতিবিদ এস এম শাফি মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ মেম্বার ও ওয়াজউদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সহসভাপতি আমিরুল ইসলাম, যুবদল ও ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট এ কে এম কামরুজ্জামান মামুন বলেন, দীর্ঘ চার দশক ধরে তিনি নাসিরনগরের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন ইনশাআল্লাহ। তিনি শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক সংস্কারের পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, নাসিরনগরের মানুষ যেন নিজ এলাকা থেকেই উন্নত চিকিৎসাসেবা পায়, সে লক্ষ্যে ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং ভাটি অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্যখাতে অনিয়ম দূরীকরণ, বেকার সমস্যা সমাধান এবং মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের মাধ্যমে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও আলোকিত নাসিরনগর গড়ে তোলাই তার অঙ্গীকার।

আগামী ১২ তারিখ ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব। তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here