ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এম এম হুসাইনের গণসংযোগ

0
134
ভোটারদের দ্বারে দ্বারে স্বতন্ত্র প্রার্থী এম এম হুসাইন / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শিল্পপতি ও সমাজসেবক এম এম হুসাইন নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকার পথঘাট, হাটবাজার, অলিগলি, পাড়া-মহল্লা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন। গণসংযোগকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তিনি তার নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কায় ভোট ও দোয়া কামনা করেন। দিন-রাত নিরলসভাবে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন তিনি।

এ সময় এম এম হুসাইন বলেন, তার শ্বশুর সংসদ সদস্য থাকাকালীন ফরিদপুর-৪ আসনে যেভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছিলেন, তিনিও ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে কাজ করে যাচ্ছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি ফরিদপুর-৪ আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে উন্নয়নের শীর্ষে পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তিনি জোর দিয়ে বলেন, তিনি কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে জড়িত নন।

এম এম হুসাইন বলেন, সংসদ সদস্য না হয়েও তিনি যেভাবে এতদিন সাধারণ মানুষের পাশে ছিলেন, নির্বাচিত হলেও তিনি এমপি হিসেবে নয়—একজন ভাই হিসেবে জনগণের পাশে থাকতে চান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here