ভাঙ্গায় ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বিএনপির নির্বাচনী মিছিল

0
152
ভাঙ্গায় বিএনপি'র বিশাল মিছিল অনুষ্ঠিত  / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া ৯ নম্বর ওয়ার্ডে বিএনপির উদ্যোগে একটি বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ব্রাহ্মণপাড়া ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত এ মিছিলে শত শত সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে ছাত্রদল, যুবদল, কৃষকদল ও শ্রমিকদলের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মিছিলটি বাদ আসরের নামাজের পর শুরু হয়ে ব্রাহ্মণপাড়া ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাদ মাগরিবের আগমুহূর্তে শেষ হয়। এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দেশের সকল মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

মিছিল শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

এ সময় নন্দিত টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে বিএনপির নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তারা বলেন, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব এবং দেশের সার্বিক কল্যাণে জনগণ অংশীদার হবে—ইনশাআল্লাহ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here