ভাঙ্গার জাঙ্গালপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

0
195
জাঙ্গালপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন / ছবি - এই বাংলা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিননগরে অবস্থিত ৩২নং জাঙ্গালপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে। ২৮ ও ২৯ জানুয়ারি অনুষ্ঠিত এই আয়োজনটি কোমলমতি শিশুদের পদচারণায় এক প্রাণবন্ত আনন্দমেলায় পরিণত হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ চাঁদ মিয়া (জসিম) শিক্ষার্থীদের জন্য একটি আনন্দময় ও সৃজনশীল শিক্ষার পরিবেশ তৈরি করতে স্কুলটিকে আধুনিক ও নান্দনিকভাবে সাজিয়েছেন। তিনি বলেন, “আমার লক্ষ্য কেবল পাঠদান নয়, বরং শিশুদের জন্য আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করা। বিদ্যালয়ের প্রতিটি রঙিন দেওয়াল যেন শিক্ষার্থীদের সৃজনশীলতার স্বপ্ন বুনে দেয়। সিসি ক্যামেরা থেকে শুরু করে আধুনিক সকল সুবিধার সমন্বয়ে আমরা স্কুলটিকে একটি আদর্শ ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”

বিদ্যালয়ের দেয়ালগুলো রঙিন ক্যানভাসের মতো, যেখানে জাতীয় প্রতীক, ফুল, পাখি ও শিক্ষণীয় চিত্র দিয়ে ভবনটি শিশুদের আনন্দ ও শিক্ষা সমৃদ্ধ পরিবেশে সাজানো হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রথম দিনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে উচ্চ লম্ফ, দীর্ঘ লম্ফ, সুই-সুতা দৌড়, বিস্কুট দৌড়, হাঁড়িভাঙা এবং ১০০ ও ২০০ মিটার দৌড়ের মত খেলাগুলো আয়োজন করা হয়। ২৯ জানুয়ারি দুপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে শিশুদের গান ও নৃত্য উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন মোঃ বদরুদ্দোজা।

অনুষ্ঠানে আজিননগর ইউপি চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, সমাজসেবক মোঃ ইমরান হাওলাদার, মিজানুর রহমান (ভুলু খোন্দকার), কামরুল হাসান ফকির, সম্রাট আকবর (হীরা), হাবিবুল্লাহ ফকির এবং সম্রাট মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে বিদ্যালয়ের এই উন্নয়ন ও পরিবর্তনের ভূয়সী প্রশংসা করেন।

সহযোগী শিক্ষকরা যেমন রেবা আক্তার, শাহানাজ আক্তার, মেরিনা আক্তার, সাবিনা আক্তার, পপি আক্তার এবং দপ্তরী ও প্রহরী বিল্লাল তালুকদার পুরো আয়োজন সুষ্ঠুভাবে পরিচালনায় ভূমিকা রাখেন।

বিদ্যালয় ও স্থানীয় সম্প্রদায়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে বরাবরের মতোই সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here