নাসিরনগরে পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার এক

0
134
নাসিরনগরে পুলিশের অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার গ্রফতার-১ / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ। এ ঘটনায় চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (৩০ জানুয়ারি) নাসিরনগর থানার এসআই (নিরস্ত্র) মো. মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ১৩ নম্বর ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের আনসার মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্যে তার বসতঘর তল্লাশি করে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো হলো— একটি কালো রঙের সুজুকি ১৫০ সিসি, একটি নীল রঙের ইয়ামাহা আর-১৫ (১৬০ সিসি) এবং একটি লাল-কালো রঙের ডিসকভার ১১০ সিসি।

গ্রেপ্তারকৃত ব্যক্তি আনসার মিয়া (৩০)। তিনি সঞ্জীব আলীর পুত্র ও আনোয়ারা বেগমের সন্তান। তার বাড়ি নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামে।

এ ঘটনায় নাসিরনগর থানায় দণ্ডবিধির ৪১৩ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চোর চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here