বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

খাগড়াছড়িতে জগদ্ধাত্রী পূজা শুরু, ভক্তদের পদচারণায় মুখর পূজামণ্ডপ

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শুরু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকালে খাগড়াছড়ির আনন্দনগরে কেন্দ্রীয় কালীমন্দিরের নিজস্ব ভূমিতে বিদ্যানিকেতনের আয়োজনে এ পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়।

জগদ্ধাত্রী পূজা দুর্গাপূজারই আরেকটি রূপ। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা পালন করেন। দুর্গাপূজার পরপরই অনুষ্ঠিত এ উৎসবে একই দিনে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা করা হয়।

জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী মায়ের পূজা। এ উপলক্ষে গীতাপাঠ, আরতি, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পূজাকে কেন্দ্র করে সনাতনী সম্প্রদায়ের মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী ভক্তরা পূজামণ্ডপে উপস্থিত হয়ে জগতের শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনায় অংশ নিচ্ছেন।

সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা উদযাপন পরিষদের সদস্যরা জানান, প্রতিবছরের মতো এবারও খাগড়াছড়িতে বিদ্যানিকেতনের আয়োজনে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হচ্ছে। বাজেট সীমিত থাকায় এবার সীমিত পরিসরে পূজার আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় দশমী পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান শেষে মহাশোভাযাত্রা বের করা হবে। পরে চেঙ্গী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে এবারের জগদ্ধাত্রী পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর