বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে ছাই আড়াই হাজার ব্রয়লার মুরগি

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছা্ই হয়েছে প্রায় আড়াই হাজার ব্রয়লার মুরগি / ছবি - এই বাংলা

মিরসরাই প্রতিনিধি :

মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় আড়াই হাজার ব্রয়লার মুরগি। এতে ক্ষতিগ্রস্ত খামারির প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়া ঘোনা এলাকার আলাউদ্দিন পোল্ট্রি ফার্মে এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

খামারি আলাউদ্দিন বলেন, “দুপুরে হঠাৎ দেখি খামারে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যেই সব মুরগি পুড়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলেও দ্রুত না আসায় সব শেষ হয়ে গেছে।” তিনি আরও জানান, বাড়ির পাশে ২০ শতক জায়গায় স্থাপিত সেডে কাজী ফার্ম থেকে আনা আড়াই হাজার বাচ্চা লালন করছিলেন। খাদ্য ও ওষুধও বাকিতে নেওয়া হয়েছিল। আরও ২৫ দিন পর মুরগি বিক্রির পরিকল্পনা ছিল, কিন্তু সব আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেলেন তিনি।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আহমেদ হোসেন বলেন, “আগুনের খবর আমরা দেরিতে পেয়েছি। দুর্গম পথের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লেগেছে। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।”

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর