বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

খাগড়াছড়ির মহালছড়িতে আগুনে ২৩টি দোকান পুড়ে ছাই

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
ছবি - এই বাংলা প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির মহালছড়ি বাজারে মঙ্গলবার রাত অনুমানিক ১২টার দিকে আগুন লেগে ২৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। স্থানীয়দের ধারণা, বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়রা জানান, মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা স্থানীয়রা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। পরে মহালছড়ি সেনাবাহিনীর সহায়তায় প্রায় এক ঘণ্টা পর খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বুধবার ভোর ৫টার দিকে। আজ সকাল ১০টায় মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর