ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল।
২৭ নভেম্বর ২০২৬ তারিখে কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল উপস্থিত সাংবাদিকদের এলাকার শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ক্ষুরধার লেখনীর মাধ্যমে সংবাদ প্রকাশের আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকদের অন্যায় ও দুর্নীতির সঙ্গে কোনোভাবেই আপস করা উচিত নয়। পাশাপাশি দেশ ও সার্বভৌমত্বের পক্ষে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক আকতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা যুবদলের সদস্যসচিব মো. জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, সাবেক সভাপতি সিকদার মো. কাজল, প্রেসক্লাবের উপদেষ্টা খান মো. জুসফিকুর রহমান এবং সহসভাপতি ফয়সাল আহম্মেদ মিঠু।
এ ছাড়া প্রেসক্লাবের সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাঠালিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মো. মহাসিন খান।
এই বাংলা/এমএস