বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নাসিরনগরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে, দুইজন গুরুতর আহত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
নাসিরনগরে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি খাদে / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় ঘন কুয়াশা ও অতিরিক্ত গতির কারণে একটি সিএনজি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নাসিরনগর উপজেলা সদর সিএনজি স্টেশন থেকে ফান্দাউকগামী একটি সিএনজি অটোরিকশা রওনা দেয়। পথিমধ্যে বুড়িশ্বর এলাকায় পৌঁছালে ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে সিএনজিটি সড়কের পাশের খাদে পড়ে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় সিএনজিতে থাকা দুইজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হলেন হবিগঞ্জ জেলার বাসিন্দা হরিপদ দাস (৩৭) ও আকাশ দাস (৩৪)।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর