নালিতাবাড়ি সীমান্তে র‍্যাবের অভিযানে ৩৬৯ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

0
165
শেরপুর সীমান্তে ৩৬৯ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ি উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩৬৯ বোতল বিদেশি মদ, একটি মোটরসাইকেলসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪।

রোববার (৪ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে নালিতাবাড়ি সীমান্ত সড়কের বারোমারী মিশন বটতলা এলাকায় সোয়াইবা হোটেল অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডারের পূর্ব পাশে নাকুগাঁও–মধুটিলাগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আটকরা হলেন নালিতাবাড়ি উপজেলার দাওধারা গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. শামিম আহম্মেদ এবং সমচুড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. ছামিদুল ইসলাম সাব্বির (১৯)।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় সীমান্ত সড়ক এলাকায় ভারতীয় বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১৪ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৩৬৯ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, একটি সুজুকি ১৫০ সিসি মোটরসাইকেল এবং একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা এবং জব্দ করা মোটরসাইকেলের মূল্য প্রায় আড়াই লাখ টাকা বলে জানায় র‍্যাব।

আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নালিতাবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here