পিরোজপুরে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার: জনমনে স্বস্তি

0
163
পিরোজপুরে জামায়াত নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কার্যক্রম / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


পিরোজপুর পৌরসভার বলেশ্বর ব্রিজ সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের দীর্ঘদিনের ভাঙাচোরা অংশ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। রবিবার (৪ জানুয়ারি) সকাল ৮টায় পিরোজপুর–নামাজপুর–ইন্দুরকানী সড়কের ক্ষতিগ্রস্ত স্থানে এই কাজ পরিচালিত হয়।

পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাতে কোদাল ও ঝুড়ি নিয়ে সরাসরি রাস্তায় নেমে সড়ক সংস্কার করেন। এটি জামায়াতের ঘোষিত চার দফা কর্মসূচির ‘সমাজ সংস্কার’ কার্যক্রমের অংশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এই গুরুত্বপূর্ণ অংশটি বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা ছিল। দীর্ঘ সময় ধরে পৌরসভার সংস্কারের অভাবে পথচারী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। অনেক সময় গর্তে চাকা আটকে ছোট-বড় দুর্ঘটনাও ঘটত।

জামায়াতের এই উদ্যোগে এলাকাবাসীর চলাচলে স্বস্তি ফিরে এসেছে। সড়ক সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক এবং পৌর জামায়াতের আমির ইসহাক আলী খান।

নেতৃবৃন্দ বলেন, “জামায়াতে ইসলামী শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি মানবিক ও সমাজ সংস্কারমূলক আন্দোলন। জনগণের দুর্ভোগ লাঘব এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই কাজ করেছি। পৌরসভার অবহেলায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। জনকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সড়ক সংস্কারের এই কর্মকাণ্ডে জেলা ও পৌর জামায়াতের অন্যান্য নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সাধারণ মানুষ জামায়াতের এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং এটি শহরের জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here