কাঁঠালিয়ায় ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

0
157
কাঁঠালিয়ায় আধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়া সদরে আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে যাত্রা শুরু করল ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলার ইউনিয়ন পরিষদ সংলগ্ন ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের হলরুমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মো. নেয়ামত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. এম. ডি. নুরুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারের সহকারী পরিচালক মো. আরিফুর রহমান রাজু। এছাড়াও চিকিৎসা সেবা প্রদানে যুক্ত থাকবেন ডা. মরিয়ম জামান, ডা. তাজুল ইসলাম তৌকির, ডা. আব্দুল্লাহ আল ইমরান, ডা. ফয়সাল আহমেদ, ডা. আল-আমিন হোসাইন, ডা. মো. কাওসার, ডা. সাইদুল ইসলাম শুভ এবং ডা. মাঞ্জুরুল ইসলাম শোভনসহ অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে আধুনিক প্রযুক্তিনির্ভর ডায়াগনস্টিক সেবা চালু হওয়ায় কাঁঠালিয়া ও আশপাশের এলাকার মানুষ এখন সহজেই উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবেন। এতে করে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে বলে আশা প্রকাশ করেন তারা।

উদ্বোধনের মাধ্যমে ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার কাঁঠালিয়ার স্বাস্থ্যখাতে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করল বলে মনে করছেন স্থানীয়রা।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here