গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূল মানুষের দ্বারে পিরোজপুরের পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী

0
156
তীব্র শীতে গভীর রাতে পিরোজপুরে অসহায়দের পাশে দাঁড়ালেন এসপি মনজুর আহমেদ ও পুনাক সভানেত্রী / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :


তীব্র শীতের দাপটে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক সেই সময় পিরোজপুর শহরের অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ও পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী খন্দকার নাজনীন আক্তার।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে, যখন শহরের অধিকাংশ মানুষ ঘুমে আচ্ছন্ন, তখন তারা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। বাস টার্মিনাল, ফুটপাত ও বিভিন্ন খোলা স্থানে অবস্থানরত ছিন্নমূল মানুষদের কাছে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

হঠাৎ গভীর রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতি দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক অসহায় মানুষ। কেউ কেউ ঘুমের মধ্যেই গায়ে কম্বলের উষ্ণতা অনুভব করেন, যা তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব করে।

কম্বল বিতরণকালে পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, মানুষের প্রতি সহানুভূতি ও মানবিক দায়িত্ববোধ থেকেই জেলা পুলিশ নিরন্তর কাজ করে যাচ্ছে। শীতের কনকনে ঠান্ডায় যেন কোনো অসহায় মানুষ কষ্ট না পায়, সেই লক্ষ্যেই এই ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে। পিরোজপুর জেলা পুলিশ পরিবারের পক্ষ থেকে জনকল্যাণমূলক এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় পুনাক সভানেত্রী খন্দকার নাজনীন আক্তার নিজ হাতে ছিন্নমূল নারী ও শিশুদের গায়ে কম্বল জড়িয়ে দেন। তাঁর এই মানবিক আচরণ উপস্থিত সকলের হৃদয় স্পর্শ করে।

কম্বল বিতরণ কার্যক্রমে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পিরোজপুর জেলা পুলিশের এই মানবিক উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সাধারণ মানুষের মতে, পুলিশের এমন উদ্যোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করবে এবং পারস্পরিক আস্থা ও বিশ্বাসকে সুদৃঢ় করবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here