নাসিরনগরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

0
154
নাসিরনগরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও আলোচনা সভা / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩ জানুয়ারি (শনিবার) বিকেলে নাসিরনগর সরকারি কলেজ গেট সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা বিএনপির সহসভাপতি এ কে এম খালিদের সভাপতিত্বে এবং উপজেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরী ও অ্যাডভোকেট আরাফাত উল্লাহর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ) এম এ হান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. নজরুল ইসলাম ও আয়ুব খান, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর, সহ দপ্তর সম্পাদক আব্বাস মিয়া, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজদু মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সদর, কুন্ডা, বুড়িশ্বর, গুনিয়াউক, হরিপুরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here