পাবনায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন একাধিক নেতা-কর্মী

0
191
পাবনার বি.এল বাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন একাধিক নেতাকর্মী / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :


দলীয় আদর্শ ও সাংগঠনিক বাস্তবতা থেকে সরে এসে আওয়ামী লীগ ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগ দিয়েছেন স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী।

সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফরিদপুর উপজেলার বি.এল বাড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুদ দাইয়ান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি-নগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি.এল বাড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. সাইদুল ম্যানেজার এবং সঞ্চালনায় ছিলেন মো. ইদ্রিস আলী মাস্টার।

এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন থেকে বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন— কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা। এছাড়াও আরও বেশ কয়েকজন নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিয়াউর রহমান জিয়া চেয়ারম্যান বলেন, বর্তমান গণতন্ত্রহীন পরিস্থিতি ও জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। এতে প্রমাণিত হয়, বিএনপি আবারও জনগণের আস্থার প্রতীক হিসেবে শক্তিশালী হয়ে উঠছে।

নবযোগদানকারী নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জনগণের প্রত্যাশা পূরণে দলটি ব্যর্থ হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা এই দলে যোগ দিয়েছেন।

অনুষ্ঠান শেষে বিএনপির নেতৃবৃন্দ নবাগতদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং ভবিষ্যতে দলীয় কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here