কাঁঠালিয়ায় রেন্ডি গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

0
147
ঝালকাঠির কাঠালিয়ায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানির দক্ষিণ বলতলা গ্রামে মো. রুহুল আমিন মুন্সী (৪৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের আতাহার আলী মুন্সীর বড় ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা থেকে রুহুল আমিন মুন্সীকে বাড়িতে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে রোববার সকালে তার বাবা আতাহার আলী মুন্সী বাড়ির সামনের বাগানে একটি রেন্ডি গাছের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন। এ সময় তিনি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং কাঁঠালিয়া থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাসের রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here