টাঙ্গাইলের নাগরপুরে ঘুনিপাড়া প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া আ. রশিদ স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করা হয়।
ঘুনিপাড়া যুব সমাজের উদ্যোগে এবং গ্রামবাসীর সহযোগিতায় আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন ঘুনিপাড়া কবরস্থান ও মাদ্রাসার সভাপতি হাজী মো. নূরুল হক খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন এলাকার উদীয়মান তরুণ নেতা, সমাজসেবক ও চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফুল ইসলাম।
ঘুনিপাড়া নবযুগ স্পোর্টিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর খান আশিক, নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস শফিকুল ইসলাম, সমাজসেবক গোলাম মোস্তফা নান্নু, আয়নাল খান, অবসরপ্রাপ্ত সেনাসদস্য কোহিনুর খান এবং সলিমাবাদ ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আলমগীর খান আশিক।
ফাইনাল খেলায় ঘুনিপাড়া দক্ষিণপাড়া ফাইজা ফাতিহা একতা সংঘ ও ঘুনিপাড়া মরহুম ফটিক মিয়া একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঘুনিপাড়া দক্ষিণপাড়া ফাইজা ফাতিহা একতা সংঘ ২-০ গোলে ঘুনিপাড়া মরহুম ফটিক মিয়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এই বাংলা/এমএস