রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

নগরকান্দায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও কৃষকদের স্প্রে মেশিন বিতরণ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইল চেয়ার এবং কৃষকদের মাঝে বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় ৯ নম্বর লস্করদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাকতি দত্ত।

এ ছাড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার।

বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার এবং কৃষকদের কৃষিকাজে সহযোগিতার জন্য বালাইনাশক স্প্রে মেশিন দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও আশাবাদ ব্যক্ত করেন, প্রতিবন্ধী ব্যক্তি ও কৃষকদের কল্যাণে সরকারি সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর