রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি সফল করতে ঝালকাঠিতে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মাদ্রাসা শিক্ষকদের দীর্ঘদিনের বৈষম্য দূরীকরণ ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আগামী ১০ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত কর্মসূচি সফল করার প্রস্তুতি হিসেবে ঝালকাঠিতে সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে রাজাপুর কামিল মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. শান্ত ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও ঝালকাঠি জেলা শাখার সভাপতি শাহ মাহমুদ কবির।

সভাটি সঞ্চালনা করেন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোসতাক আহমেদ শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ—মো. জসিম উদ্দিন, মো. আব্দুল মান্নান লোটাস, মো. মাসুদ পারভেজ, মো. মিজানুর রহমান, আঃ সালাম খান, মো. মনোয়ার হোসেন পলাশ, মো. সাব্বির হোসেন, জিয়ারুল ইসলাম, ওবায়দুর রহমান, নজরুল ইসলাম, শায়লা পারভিন, মজিবুর রহমান, ইব্রাহিম খলিল, ছিল্লুর রহমান, মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছেন। বাড়িভাড়া, উৎসব ভাতা, পদোন্নতি, পদ সৃষ্টিসহ মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আগামী ১০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত কর্মসূচি মাদ্রাসা শিক্ষকদের অধিকার ও বৈষম্য দূরীকরণের দাবিগুলো জোরালোভাবে তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি সুযোগ। এ কর্মসূচিতে ঝালকাঠি জেলা থেকে বিপুলসংখ্যক শিক্ষক অংশগ্রহণ করবেন বলেও সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সভা শেষে বক্তারা মাদ্রাসা শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর