রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • প্রকাশকালঃ রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রবিবার দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে রাসিক প্রশাসক নবনির্বাচিত নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান এবং তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের উন্নয়ন, নাগরিক সেবা এবং সাংবাদিকতা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে মতবিনিময় হয়।

এ সময় রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন, সহ-সভাপতি পাভেল ইসলাম মিমুল, সাধারণ সম্পাদক আরিফুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক বানী ইসরাইল হিটলার, সহ-সাংগঠনিক সম্পাদক এনসার আলী খান, দপ্তর সম্পাদক তন্ময় দেবনাথ, প্রচার সম্পাদক ওমর আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিনা সুলতানা রোজিসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর